1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয় চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির ২ নেতা নিহত সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয়, সাবেক এমপির বাড়ি ও ছাত্রলীগ নেতার বাসায় আগুন পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-আগুন নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা জামালপুরে গ্রীন বায়োটেকনোলজিকে ২ লাখ টাকা জরিমানা ‘আ.লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তোলার আগেই প্রতিহত করতে চাই’: প্রধানমন্ত্রী

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের স্টেশন রোড ও সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে চাঁদপুর শহরের স্টেশন রোডে দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, দীপু মনির বাসায় ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

অন্যদিকে, সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগার বিষয়টি পুলিশ অবগত রয়েছে। সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন। তবে দীপু মনির বাসায় আগুনের বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি