1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় পর্যটন হাব গড়ার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে দিল ছাত্রদল জিয়াউলের অসহযোগিতায় দুই ঘণ্টা বিলম্বের অভিযোগ ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার কিশোরগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ড প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দিয়েছে সরকার। নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে থানাটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় নতুন থানা ও পৌরসভা গঠন, থানার নাম পরিবর্তন এবং উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরসহ বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়। সভার সিদ্ধান্তের বিষয়টি জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।

নিকারের অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান পাগলা থানার নাম পরিবর্তন করা হবে। নতুন নাম হবে ‘দক্ষিণ গফরগাঁও থানা’। এর ফলে থানাটির প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপ্তরিক কার্যক্রমে নতুন নাম ব্যবহৃত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে থানার নাম পরিবর্তনের প্রস্তাবটি নিকারের সভায় উপস্থাপন করা হয়। উপজেলা ও থানার নামের মধ্যে সামঞ্জস্য রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সভায় কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী থানা এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া বগুড়ার মোকামতলা ও সিলেটের জৈন্তাপুরে নতুন দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও কুমিল্লার বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি