1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’ নাম দক্ষিণ গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার নেত্রকোনায় পর্যটন হাব গড়ার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে জবির পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে দিল ছাত্রদল জিয়াউলের অসহযোগিতায় দুই ঘণ্টা বিলম্বের অভিযোগ ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার কিশোরগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি

নেত্রকোনায় পর্যটন হাব গড়ার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও স্থানীয় ঐতিহ্যকে কাজে লাগিয়ে পর্যটনশিল্পের বিকাশে উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলার পর্যটন সম্ভাবনাময় এলাকাগুলোকে নিয়ে একটি পরিকল্পিত পর্যটন হাব গড়ে তোলার লক্ষ্যে সরেজমিনে বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কয়েকটি পর্যটন সম্ভাবনাময় এলাকা ঘুরে দেখেন তিনি। স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় এ পরিদর্শন করা হয়।

পরিদর্শন করা স্থানগুলোর মধ্যে রয়েছে রংছাতি ইউনিয়নের জামদানি তাঁতপল্লি, চন্দ্রডিঙ্গা পাহাড় ও পাতলাবন এবং লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ী, চেংনী ও সাত শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থল।

বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়ন, প্রচার-প্রসার ও মানোন্নয়নের লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত পরিদর্শন দলের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হয়। এর আগে ৮ নভেম্বর মন্ত্রণালয়ের পর্যটন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো পরিদর্শনের জন্য একটি দল গঠন করা হয়।

পরিদর্শনকালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় নেত্রকোনার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো ঘুরে দেখা হচ্ছে। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও স্থানীয় ঐতিহ্য পর্যটনশিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটনশিল্পের পরিকল্পিত উন্নয়ন, পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নেত্রকোনার এ অঞ্চলকে পর্যটনের হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ড. প্রকাশ কান্তি চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নিয়ন্ত্রক, হোটেল ও রেস্তোরাঁ সেল) এবং নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা।

এ ছাড়া উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আব্দুল্লাহ আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এবং সীমান্তবর্তী তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বাবুল, মো. ওবায়দুল হক ও মো. সাইদুর রহমান ভূঁইয়া।

স্থানীয়ভাবে পর্যটনের উল্লেখযোগ্য সম্ভাবনা থাকলেও এসব স্থানের অনেকগুলো এখনো প্রয়োজনীয় অবকাঠামো, উন্নত যোগাযোগব্যবস্থা, পর্যটকবান্ধব সুযোগ-সুবিধা ও পর্যাপ্ত প্রচারের অভাবে পরিচিতি পায়নি।

বিশেষ করে চন্দ্রডিঙ্গা পাহাড় ও পাতলাবনের প্রাকৃতিক সৌন্দর্য, জামদানি তাঁতপল্লির ঐতিহ্য, চেংনীর প্রাকৃতিক পরিবেশ এবং সাত শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থলের ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের আকৃষ্ট করার সুযোগ তৈরি করতে পারে।

পর্যটনসংশ্লিষ্টদের মতে, এসব স্থানকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় উন্নয়ন করা গেলে নেত্রকোনায় পর্যটকের সংখ্যা বাড়তে পারে। এ জন্য উন্নত সড়ক যোগাযোগ, পর্যটকদের নিরাপত্তা, আবাসন ও খাবারের ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ, তথ্যকেন্দ্র স্থাপন এবং স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ প্রয়োজন।

পরিকল্পিত বিনিয়োগ ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা গেলে নেত্রকোনা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হয়ে উঠতে পারে। একই সঙ্গে পর্যটনকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির বিকাশেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি