1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউলের অসহযোগিতায় দুই ঘণ্টা বিলম্বের অভিযোগ ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার ফ্যাসিস্ট সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার কিশোরগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি ও কলম বিরতি কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ড প্রচার না করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১ গোপালগঞ্জের তিন থানার ওসিকে কিশোরগঞ্জে বদলি

ফ্যাসিস্ট সরকার ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

‘গণহত্যাকারী ও পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট সরকার পুনরায় ক্ষমতায় ফিরে এসেছে, এমন নজির পৃথিবীতে নেই। ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে—এটি তাদের ফাঁকা বুলি। দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঐক্যবদ্ধ থেকে এ ধরনের অপতৎপরতা মোকাবিলা করবেন।’

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।

সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের উদ্যোগে প্রশাসন ভবনসংলগ্ন করিডোরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপাচার্য আরও বলেন, দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।

বাকৃবির এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ.কে.এম. আদহাম, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. সামছুল আলম, অধ্যাপক ড. মাহাবুবা জাহান, অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, অধ্যাপক ড. মাহবুব আলম, অধ্যাপক ড. মো. শওকত আলী, অধ্যাপক ড. মো. শহীদুল হক ও অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা এবং ফ্যাসিবাদী অপশক্তির তৎপরতার নিন্দা ও প্রতিবাদ জানান।

তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, জ্ঞানচর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের জায়গা। তাই ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি