1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ শহরে বসছে ২৫০টি এআই ক্যামেরা, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ ডায়াবেটিস সচেতনতায় কিশোরগঞ্জে ৭ কিলোমিটার ম্যারাথন, অংশ নিলেন ৭ শতাধিক মানুষ অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নেত্রকোনার সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ সেলিম ওসমানকে গ্রেপ্তারে ফতুল্লায় পোশাক কারখানায় ডিবির অভিযান ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে নলকূপের আগুন, নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাপেক্স শেরপুরের গজনী অবকাশে অস্ত্রের মুখে জিম্মি করে রাবির ৮ শিক্ষার্থীকে ছিনতাই নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নেত্রকোনার সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন পণ্যের চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ জন্য সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান বাড়ানো হয়েছে। একই সঙ্গে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসি ক্যামেরা, সার্চলাইট ও ড্রোন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বরুয়াকোণা পাতলাবন এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

তিনি বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে মাদক ও অস্ত্রের চোরাচালান ঠেকাতে সীমান্তের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজিবি অধিনায়ক জানান, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন তথ্যসূত্রের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে পরিস্থিতি অনুযায়ী অভিযান ও নজরদারি পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নতুন করে আরও ক্যামেরা বসানোর কাজ চলছে। রাতের বেলায় পর্যবেক্ষণের জন্য স্থায়ী ও বহনযোগ্য সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও সীমান্ত এলাকায় নজরদারি চালানো হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে গত এক বছরে বিজিবির বিভিন্ন অভিযানের তথ্য তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, এ সময়ে তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশ এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পাচারের শিকার নয়জন পুরুষ ও দুজন নারীকে উদ্ধার বা আটক করতে সক্ষম হয়েছে বিজিবি।

চলতি বছরে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮ পিস ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ এবং ৮৪টি টেপেন্ডর ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মোট ২১ জন আসামিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে অভিযান এবং নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি