1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরের গজনী অবকাশে অস্ত্রের মুখে জিম্মি করে রাবির ৮ শিক্ষার্থীকে ছিনতাই নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: তদন্ত শুরু, তিন কর্মদিবসে প্রতিবেদন সিলেটে সাবেক আ.লীগ এমপির গোপন সভার ঘটনায় গ্রেপ্তার ১৩, রিসোর্টে তালা দুদকের নতুন মহাপরিচালক হলেন মোহাম্মদ মোরশেদ আলম ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের বালু উত্তোলন: দুজনের কারাদণ্ড, দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী তারাকান্দায় নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার ফুলবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, মুখ বাঁধা দুর্বৃত্তদের ভিডিও ভাইরাল গৌরীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ গ্রেফতার

নুসরাতের বাড়িতে শর্টসার্কিট থেকে আগুন লাগেনি: পল্লীবিদ্যুৎ সমিতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। উদ্ধার করা মিটার, বৈদ্যুতিক তার ও ফিউজ পরীক্ষা করে এমন তথ্য জানিয়েছে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের এজিএম মো. তোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সংযোগ নিরাপদ করেন এবং ক্ষতিগ্রস্ত বাড়ির মিটার ও বৈদ্যুতিক তার উদ্ধার করেন।

উদ্ধার করা আলামত পরীক্ষায় দেখা গেছে, মিটারের সঙ্গে সংযুক্ত চারটি তার অক্ষত রয়েছে। আগুনে শুধু মিটারের বাইরের প্লাস্টিকের কভার পুড়েছে। মিটারের ভেতরের সার্কিটও অক্ষত ছিল। এ ছাড়া মেইন সুইচের কাটআউট, ফিউজ, ট্রান্সফরমারের ফিউজ ও সার্ভিস ড্রপ তারে কোনো ক্ষয়ক্ষতি কিংবা বিচ্ছিন্ন হওয়ার চিহ্ন পাওয়া যায়নি।

তোজাম্মেল হক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট হলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে ফিউজ কেটে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার করা আলামতে তেমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। তাই তাঁদের পরীক্ষায় শর্টসার্কিটের কোনো ঘটনা ঘটেনি বলে প্রতীয়মান হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ, দেয়ালে পেট্রোল বোমার চিহ্ন কিংবা এ-সংক্রান্ত কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়া যায়নি। বাড়িটি পুরোনো এবং বৈদ্যুতিক ওয়্যারিং দুর্বল হওয়ায় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বাড়িটি পরিত্যক্ত বা কম ব্যবহৃত ছিল। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুটি ছাগলও মারা যায়।

অন্যদিকে, শুক্রবার সাংবাদিকদের কাছে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম অগ্নিকাণ্ডের পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ পুনর্ব্যক্ত করেন। তাঁর দাবি, আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের বিষয়গুলো তাঁকে এ ধারণায় পৌঁছাতে সহায়তা করেছে।

তিনি আরও জানান, মামলা করার সময় একজন আসামির অবস্থান, মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়েছিলেন। তবে এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি বলে অভিযোগ করেন তিনি।

নুসরাত তাবাসসুম বলেন, অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা, সেটি কীভাবে ঘটেছে এবং কারা জড়িত—তদন্তে এসব বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত। অথচ বাড়িটি পরিত্যক্ত কি না, সেখানে কারা থাকতেন কিংবা কী ধরনের গবাদিপশু ছিল, এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বলে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে বক্তব্য দেওয়ারও সমালোচনা করেন তিনি। তাঁর ভাষ্য, তদন্ত শেষ হওয়ার আগে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি