1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের বালু উত্তোলন: দুজনের কারাদণ্ড, দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী তারাকান্দায় নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার ফুলবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, মুখ বাঁধা দুর্বৃত্তদের ভিডিও ভাইরাল গৌরীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ গ্রেফতার ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার নেত্রকোণায় গ্রেপ্তার ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর প্রকল্প এগোবে: বিমানমন্ত্রী রসায়নের ‘শাওন স্যার’ এখন পুলিশের সহকারী কমিশনার মফস্বলে ভর্তি ফি ৫০০ টাকা, ঢাকায় সর্বোচ্চ ১০ হাজার কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের বালু উত্তোলন: দুজনের কারাদণ্ড, দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধে চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুজনকে কারাদণ্ড এবং অন্য দুজনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।

অভিযানে অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায়ে আনারুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মো. সোহাগ মিয়াকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় তিন দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে, রাসেল ও মহিদুল মিয়াকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে ইউএনও সানজিদা রহমান বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি