ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও মোটরযান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আহসান উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বের একটি রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে ময়মনসিংহের আদালতে পাঠানো হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পূর্বের একটি রাজনৈতিক মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। আজ তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।