1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনা বেঁচে আছেন কি না, জানি না: প্রতিমন্ত্রী নুর দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে: চিফ প্রসিকিউটর নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, সংকটাপন্ন ৪ শিক্ষার্থী আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাজিতপুরে শিক্ষার্থী পরিবহনের বিআরটিসি বাসে আগুন নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, সাবেক এমপির বাড়িতে হামলা-ভাঙচুর বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, আটক ২ ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণ করবে সরকার দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে ১২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত, সংকটাপন্ন ৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যায়ক্রমে ৭৭ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। একজন রয়েছেন লাইফ সাপোর্টে।

চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত গুরুতর রোগীদের ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুরুতর রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে অধ্যাপক পাপন বলেন, কয়েকজনের অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। এ ছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

তিনি ব্যাখ্যা করেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেন সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়।

চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন জানিয়ে তিনি বলেন, তাঁদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তাঁর চিকিৎসায় একজন পালমোনোলজিস্ট ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ কাজ করছেন। কয়েকজনের চোখও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের চিকিৎসা চলছে।

ভারপ্রাপ্ত পরিচালক আরও জানান, একজন সংকটাপন্ন রোগীর চিকিৎসায় ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য দুপুর ১২টায় আরেকটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় আরও কাউকে ছাড়পত্র দেওয়া যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আতঙ্কিত হয়ে অসুস্থ বোধ করায় (প্যানিক অ্যাটাক) কিছু রোগী হাসপাতালে এসেছেন। তাঁদের অনেকেই এখন সুস্থ। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁদের মধ্য থেকেও কাউকে কাউকে ছাড় দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে যারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার উপযোগী হবেন, তাঁদেরও ছাড়পত্র দেওয়া হবে।

এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি