1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি মাজেদ বাবুর বাবা আর নেই, ঈশ্বরগঞ্জে শোকের ছায়া পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিল, আটক ৪ কিশোরগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু শেখ হাসিনাকে পাসপোর্ট-এনআইডি দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ বিশ্ব এতিম শিশু দিবস, এতিমদের অধিকার ও কল্যাণ নিশ্চিতের আহ্বান শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বললেন চিফ প্রসিকিউটর ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান লাইসেন্স জটিলতায় নেত্রকোনায় অটো-মিশুক চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনের দাবি, সেতুমন্ত্রীকে ডেপুটি স্পিকারের চিঠি বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, অটোচালক আটক

পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিল, আটক ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কোর্ট বিল্ডিং এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি পাকুন্দিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশ ধাওয়া দেয়। এ সময় চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—চালিয়াগোপ এলাকার আজিজ মিয়ার ছেলে ইউসুফ, আসাদ মিয়ার ছেলে তুহিন, সুখিয়া এলাকার চান মিয়ার ছেলে রানা এবং বীর পাকুন্দিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে ইকতিয়ার হোসেন।

এদিকে ছাত্রলীগের মিছিলের পর বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাকুন্দিয়া পৌরসদর বাজারের বিভিন্ন এলাকায় দফায় দফায় তাঁরা বিক্ষোভ মিছিল করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি