1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘শেখ হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে’: তথ্য প্রতিমন্ত্রী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫ ‘কেউ যেন বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে’ : প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র খনন ও দখল-বালু বাণিজ্যের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ সাতকানিয়ায় পুকুরে বাস পড়ে নিহত ২, আহত অন্তত ৩০ খাগড়াছড়িতে আগুনে পুড়ল বিআরটিসির বাস, নাশকতার সন্দেহ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ গেল ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। ওই বাসে থাকা যাত্রীরা মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন।

নিহত সাতজনই সৌদি আরবের আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের সবার বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়। নিহত ব্যক্তিরা একাধিক পরিবারের সদস্য বলে জানা গেছে। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সাতজনের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ১৫ জনকে একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। কনস্যুলেটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হতাহতদের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি