1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা শুরু নিহত সাংবাদিক আলিফের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মাদক ও চোরাচালানের নিরাপদ রুট হয়ে উঠছে ঝারিয়া–ময়মনসিংহ রেলপথ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ জামালপুরের নতুন পুলিশ সুপার মো. কুদরত ই খুদা বাকৃবিতে গভীর রাতে অটোরিকশায় থাকা তরুণ-তরুণীকে নিরাপত্তা শাখায় সোপর্দ ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরগঞ্জে বিশ্বেশ্বরী স্কুলে ১০ জন শিক্ষক অনুপস্থিত ৭ নভেম্বর উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের নির্দেশ

নিহত সাংবাদিক আলিফের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার সীমান্ত এলাকায় গুলিতে নিহত সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের দায়িত্ব সামলাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তাঁর স্ত্রী খাদিজা আক্তারের। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে রাজধানীর বেসরকারি হাসপাতাল ল্যাবএইডে নার্স হিসেবে চাকরি পেয়েছেন তিনি।

খাদিজা আক্তার জানান, ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁর চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে তিনি নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। বর্তমানে দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় অবস্থান করছেন তিনি। আপাতত পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই থাকার পরিকল্পনা রয়েছে তাঁর।

চাকরি পাওয়ার বিষয়ে খাদিজা আক্তার বলেন, “ডেপুটি স্পিকার কায়সার কামাল আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার স্বামী মৃত্যুর পরপরই নগদ এক লাখ টাকা ও পরিবারের সব সদস্যদের জন্য নতুন কাপড় পাঠিয়েছেন। এখন আমার সন্তানদের কথা ভেবে আমাকে চাকরি দিলেন। আমি গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে কাজে যোগ দিয়েছি।”

প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক আলিফ ফকিরের মৃত্যুর পর দুই সন্তান ও পরিবারের ভরণ-পোষণসহ সংসারের ব্যয়ভার সামলাতে হিমশিম খাচ্ছিলেন তাঁর স্ত্রী। এমন পরিস্থিতিতে খাদিজা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন ডেপুটি স্পিকার।

নতুন কর্মস্থলে যোগ দেওয়ার মধ্য দিয়ে খাদিজা আক্তারের কর্মজীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। নার্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় নতুনভাবে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি