1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা শুরু নিহত সাংবাদিক আলিফের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মাদক ও চোরাচালানের নিরাপদ রুট হয়ে উঠছে ঝারিয়া–ময়মনসিংহ রেলপথ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ জামালপুরের নতুন পুলিশ সুপার মো. কুদরত ই খুদা বাকৃবিতে গভীর রাতে অটোরিকশায় থাকা তরুণ-তরুণীকে নিরাপত্তা শাখায় সোপর্দ ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরগঞ্জে বিশ্বেশ্বরী স্কুলে ১০ জন শিক্ষক অনুপস্থিত ৭ নভেম্বর উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের নির্দেশ

রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরের নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশার চার যাত্রীর সবাই মারা গেলেও অন্য কেউ আহত হননি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে শাহ আলী থানার উত্তরপাড়া এলাকার নবাবের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে চার যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের মরদেহ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি