1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলার বিতর্কে দায়িত্ব হারালেন মসিউর রহমান রিপাবলিকানদের নির্বাচনী হারে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প ১৮ বছর পর নর্থ ক্যারোলাইনার সিনেট আসনে ডেমোক্র্যাটদের জয়, নির্বাচিত রয় কুপার শ্রমিক-পুলিশ সংঘর্ষে গাজীপুরমুখী বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ভোগান্তিতে যাত্রীরা মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে রদবদল, নতুন দায়িত্বে সৈয়দ আজাদ সুবহানী গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে প্রথম সভা শুরু নিহত সাংবাদিক আলিফের স্ত্রীকে চাকরি দিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মাদক ও চোরাচালানের নিরাপদ রুট হয়ে উঠছে ঝারিয়া–ময়মনসিংহ রেলপথ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জামালপুরের নতুন পুলিশ সুপার মো. কুদরত ই খুদা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

জামালপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কুদরত ই খুদা। বর্তমানে তিনি বরগুনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে চার জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জামালপুরের বর্তমান পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া নীলফামারী, মুন্সীগঞ্জ ও বরগুনা জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি