1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের ফাঁদে লালবাগ সার্কেলের সার্ভেয়ার শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার ত্রিশালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৩৩ সদস্যের কমিটি, মেয়াদ তিন মাস নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন পুরো পৌর শহর প্রায় এক মাস পর কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন ময়মনসিংহে জামায়াত নেতার ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পদ স্থগিত ময়মনসিংহে ২৩৪ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, অনুমোদন মন্ত্রিসভার

ত্রিশালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৩৩ সদস্যের কমিটি, মেয়াদ তিন মাস

সালমান সাদিক শাওন, ময়মনসিংহ
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ মো. শাহাবুল আলমকে আহ্বায়ক এবং কায়েকোবাদকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ জেলা কমান্ড কাউন্সিল কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলাইমান মিয়া ও মহাসচিব মো. শফিকুল ইসলামের অনুমতিক্রমে জেলা কমান্ড কাউন্সিল এ অনুমোদন দেয়।

অনুমোদনপত্র অনুযায়ী, আহ্বায়ক শাহ মো. শাহাবুল আলম বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. মজের উদ্দিনের সন্তান। তিনি ত্রিশালের চরপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে সদস্য সচিব কায়েকোবাদ বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলামের সন্তান। তাঁর বাড়ি উপজেলার গোপালপুর এলাকায়।

নবগঠিত কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস। এ সময়ের মধ্যে উপজেলার সব ইউনিয়নে সংগঠনের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও বিভাগীয় কমিটির সঙ্গে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

অনুমোদনপত্র জারির ১৫ দিনের মধ্যে পরিচিতি সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, গঠনতন্ত্রবিরোধী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে কমিটি বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে কমিটির সদস্যসংখ্যা বাড়ানো, পরিবর্তন কিংবা বাতিলের ক্ষমতা জেলা কমান্ড কাউন্সিলের হাতে থাকবে।

সংশ্লিষ্টদের আশা, নতুন কমিটির মাধ্যমে ত্রিশালে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার, সামাজিক মর্যাদা ও কল্যাণে সংগঠনটি ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি