1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে’ এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের ফাঁদে লালবাগ সার্কেলের সার্ভেয়ার শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার ত্রিশালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৩৩ সদস্যের কমিটি, মেয়াদ তিন মাস নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন পুরো পৌর শহর প্রায় এক মাস পর কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন ময়মনসিংহে জামায়াত নেতার ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় পদ স্থগিত ময়মনসিংহে ২৩৪ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

নান্দাইলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন পুরো পৌর শহর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাটখড়ি ভর্তি একটি চলন্ত ট্রাকে আগুন লেগেছে। সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে নরসুন্দা নদীর ওপর আচারগাঁও ব্রিজে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে পুরো পৌর শহরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাটখড়ি ভর্তি ট্রাকটি নান্দাইল বাজার হয়ে জাহাঙ্গীরপুর ইউনিয়নের একটি বাজারের দিকে যাচ্ছিল। পথে নান্দাইল বাজারের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সঙ্গে ট্রাকে থাকা পাটখড়ির স্পর্শ লাগে। এতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

চলন্ত ট্রাকের বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন জ্বলতে থাকা অবস্থায় ট্রাকটি আচারগাঁও ব্রিজে পৌঁছালে স্থানীয় লোকজন চিৎকার করে চালককে গাড়ি থামাতে বলেন। পরে এলাকাবাসী নরসুন্দা নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাক ও এর ভেতরে থাকা পাটখড়ির ব্যাপক ক্ষতি হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নান্দাইল পৌর শহরের বাজারের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক লাইন চলে যাওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। গত এক সপ্তাহের ব্যবধানে পৌর বাজারের মধ্য বাজার এলাকায় পাটখড়ি ভর্তি আরেকটি ট্রাকে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

একের পর এক দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। বাজারের ওপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি