1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
আন্দোলনকারীরা ফ্যাসিবাদী গোষ্ঠীর ইন্ধনে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা স্বামীর করা অর্থ আত্মসাতের মামলায় কারাগারে স্ত্রী ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান জামালপুরে ভুল লাইনে ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন শত শত যাত্রী মাসকান্দা বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১১টি দোকান তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জুলাই আন্দোলনে গুলিবিদ্ধের ঘটনায় হত্যাচেষ্টা মামলা, বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বামীর করা অর্থ আত্মসাতের মামলায় কারাগারে স্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে স্বামীর দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) রাজবাড়ী সদর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তানিয়া বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে। তিনি রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে পারিবারিক সম্মতিতে তানিয়ার বিয়ে হয়। বিয়ের সময় সাখাওয়াতের পরিবারের পক্ষ থেকে তানিয়াকে স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর সাখাওয়াত হোসেন ছয় লাখ টাকা ব্যাংকে জমা রাখার জন্য তানিয়াকে দেন। কিন্তু ওই টাকা ব্যাংকে জমা না দিয়ে তিনি নিয়ে চলে যান বলে অভিযোগ করেন সাখাওয়াত।

এ ঘটনায় ২০২৬ সালের ২৬ জানুয়ারি রাজবাড়ী সদর আমলি আদালতে মামলা করেন সাখাওয়াত। আদালতের নির্দেশে রাজবাড়ী সদর থানা পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার বিষয়ে প্রতিবেদন দাখিল করে। পরে আদালত তানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এরপর তানিয়া আদালতে হাজির হয়ে আপসের শর্তে জামিন পান। তবে আপস-মীমাংসা না হওয়ায় সোমবার নির্ধারিত তারিখে আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সাখাওয়াত হোসেন তানিয়ার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে আরেকটি মামলা করেন। ওই মামলায়ও আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল। ১৬ দিন পর তিনি জামিনে মুক্তি পান। মামলাটি বর্তমানে বিচারাধীন।

সাখাওয়াত হোসেনের অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাঁকে অশান্তি ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। স্থানীয়ভাবে ও সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সমাধান না পাওয়ায় আইনের আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি। আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন সাখাওয়াত।

বাদীপক্ষের আইনজীবী শেখ মেহেদী হাসান বলেন, মামলাটি আপস-মীমাংসার জন্য বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের মাধ্যমে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়। লিগ্যাল এইডের মাধ্যমেও সমাধানের চেষ্টা করা হয়েছিল। তবে মীমাংসা কার্যকর না হওয়ায় আদালত তানিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি