1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আন্দোলনকারীরা ফ্যাসিবাদী গোষ্ঠীর ইন্ধনে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা স্বামীর করা অর্থ আত্মসাতের মামলায় কারাগারে স্ত্রী ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান জামালপুরে ভুল লাইনে ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন শত শত যাত্রী মাসকান্দা বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১১টি দোকান তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল শুরু জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জুলাই আন্দোলনে গুলিবিদ্ধের ঘটনায় হত্যাচেষ্টা মামলা, বিএম মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর আদেশ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

মাসকান্দা বাস টার্মিনালে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১১টি দোকান

সালমান সাদিক শাওন, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ নগরের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু হওয়া প্রায় দুই ঘণ্টার অভিযানে ১১টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।

সিটি করপোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্ছেদের আগে সংশ্লিষ্ট দোকানমালিকদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল।

অভিযান শেষে সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার ও পাকা করতে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করা হয়েছে। কিন্তু জায়গার সংকট থাকায় টার্মিনালের ভেতরে পর্যাপ্ত বাস রাখা যাচ্ছে না। ফলে অনেক বাস মূল সড়কে দাঁড় করিয়ে রাখতে হচ্ছে, যা যানজট সৃষ্টি করে এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়।

তিনি বলেন, বাস রাখার জায়গা বাড়ানো ও যানজট কমানোর লক্ষ্যেই ১১টি দোকান উচ্ছেদ করা হয়েছে। বৈধ কাগজপত্র থাকা দোকানমালিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, আলাদা দোকান বরাদ্দ দেওয়ার পরই আগের দোকানগুলো সরানো হয়েছে।

টার্মিনালের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে প্রশাসক বলেন, পরিবহন শ্রমিকদের বিশ্রাম ও ঘুমানোর জায়গা, গোসলখানা এবং শৌচাগার নির্মাণের কাজ চলছে। পাশাপাশি একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। টার্মিনালের মেঝে পাকা করা হয়েছে এবং চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

যাত্রীদের সুবিধার জন্য নারীদের আলাদা আধুনিক অপেক্ষাকক্ষ তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে শিশুদের নিয়ে স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করার পরিবেশ নিশ্চিত করা হবে। এ ছাড়া টার্মিনালের দুই পাশে বাগান ও বসার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে, যাতে যাত্রী ও পরিবহন শ্রমিকেরা বিশ্রাম নিতে পারেন।

সিটি করপোরেশনের প্রশাসক জানান, টার্মিনালকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও যাত্রীদের জন্য নিরাপদ করে গড়ে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি