1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসপাতালে মোস্তফা জামাল হায়দারকে দেখতে গেলেন রাষ্ট্রপতি জামালপুরে কৃষক লীগ নেত্রী পুতুল রাণী গ্রেপ্তার টাঙ্গাইলে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা: আদালতে দুই আসামির স্বীকারোক্তি চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের সংবাদ প্রকাশ, জেলা কমিটি বিলুপ্ত ছাত্রীকে চুমু দেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত শিক্ষক পোশাকশ্রমিকদের আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের ইন্ধনের অভিযোগ রিজভীর তাহসিফ হত্যা মামলায় চার দিনের রিমান্ডে জেরিকা তাসনিম দিশা পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা পোশাক শ্রমিকদের আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা: আদালতে দুই আসামির স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতে তাঁরা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

জবানবন্দি দেওয়া দুই আসামি হলেন দুর্গাপুর পৌর শহরের ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) এবং একই উপজেলার তেরিবাজার এলাকার মো. সাব্বির আহম্মেদ (২৫)।

পুলিশ জানায়, শনিবার ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকা থেকে নেত্রকোনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ নিয়ে আলিফ হত্যা মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল চারজনে। এর আগে গত ১৮ অক্টোবর সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব এবং ২০ অক্টোবর আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণকে গ্রেপ্তার করা হয়। আদালত তাঁদের রিমান্ডে পাঠিয়েছিলেন। বর্তমানে তাঁরা কারাগারে রয়েছেন।

গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ। এ ঘটনায় পরদিন তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা ওরফে খাদিজা আক্তার বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতনামা আটজনকে আসামি করে হত্যা মামলা করেন।

আলিফ বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়ম নিয়ে লেখালেখি করতেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাঁদের রিমান্ডের আবেদন করা হয়নি। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি