1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ছাত্রীকে চুমু দেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত শিক্ষক পোশাকশ্রমিকদের আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের ইন্ধনের অভিযোগ রিজভীর তাহসিফ হত্যা মামলায় চার দিনের রিমান্ডে জেরিকা তাসনিম দিশা পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা পোশাক শ্রমিকদের আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু ময়মনসিংহে জাতীয় যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ এক অটোরিকশায় চারজনের বেশি যাত্রী নয়, বাধ্যতামূলক কিউআর কোড নম্বরপ্লেট অনৈতিক কাজের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধে ঝিনুককে হত্যা, গ্রেপ্তার ৪ ত্রিশালে যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ মিরপুরে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক, জানাল পুলিশ

পোশাকশ্রমিকদের আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের ইন্ধনের অভিযোগ রিজভীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ ও যুবলীগ—এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১ নভেম্বর) বিকেলে নিম্ন আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগকে পাশ কাটিয়ে পোশাকশ্রমিকদের মধ্যে মিশে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ ও যুবলীগ। তাদের ষড়যন্ত্র সম্পর্কে সরকার অবগত বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তাঁর দল জুলাই সনদ বা গণভোটের রায় অস্বীকার করেনি। তবে সনদে থাকা ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতগুলোর নিষ্পত্তি প্রয়োজন। এ বিষয়ে সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, লংমার্চের মাধ্যমে নয়।

এ সময় বিরোধীদের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন সম্পর্ক বজায় রাখার চেষ্টা করার অভিযোগও করেন রিজভী। জামায়াতের রাজনৈতিক ইতিহাস নিয়ে মন্তব্য করে তিনি বলেন, বিএনপির দেশ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, একটি উন্নত ও গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি