1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসপাতালে মোস্তফা জামাল হায়দারকে দেখতে গেলেন রাষ্ট্রপতি জামালপুরে কৃষক লীগ নেত্রী পুতুল রাণী গ্রেপ্তার টাঙ্গাইলে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা: আদালতে দুই আসামির স্বীকারোক্তি চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতির ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের সংবাদ প্রকাশ, জেলা কমিটি বিলুপ্ত ছাত্রীকে চুমু দেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত শিক্ষক পোশাকশ্রমিকদের আন্দোলনে ছাত্রলীগ-যুবলীগের ইন্ধনের অভিযোগ রিজভীর তাহসিফ হত্যা মামলায় চার দিনের রিমান্ডে জেরিকা তাসনিম দিশা পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক শামীমা সুলতানা পোশাক শ্রমিকদের আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু

টাঙ্গাইলে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলের এলেঙ্গায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। এ সময় একটি পিকআপ, ১০টি ব্যাটারি, নগদ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদর উপজেলার মশিউর রহমান (৩২) ও রাজিব (২১) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার সাদেক (৩৫) ও মামুন মিয়া (২৩)।

পুলিশ জানায়, শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টা ৫৮ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, ঢাকার মুগদা থানা এলাকা থেকে হারুনুর রশিদ রতন (৪৭) নামের এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে একটি পিকআপে করে যমুনা সেতুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

খবর পেয়ে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসায়।

রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে ঢাকা মেট্রো-ন-১২-৬০৫৮ নম্বরের একটি পিকআপে ব্যাটারিচালিত অটোরিকশা দেখতে পেয়ে পুলিশ থামার সংকেত দেয়। এ সময় পিকআপে থাকা চালক ও সহযোগীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অটোরিকশাটি মুগদা থানা এলাকা থেকে চুরি করে রংপুরে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।

মাহবুবুর রহমান জানান, অভিযানে একটি পিকআপ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, ১০টি ব্যাটারি, নগদ ১৯ হাজার ৫০০ টাকা, একটি স্যামসাং স্মার্টফোন, একটি রিয়েলমি স্মার্টফোন এবং দুটি সিম্ফনি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার চারজনকে কালিহাতী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি