1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা সোমবার উদ্বোধন হচ্ছে ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ জাতীয় পতাকার মর্যাদা রক্ষা সৈনিকদের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী ইনানীর টুপটুপ রিসোর্টে আগুন: ম্যানেজার সুমন গ্রেপ্তার টুপটুপ রিসোর্টে আগুন: মালিক নিয়াজ মোর্শেদ ও তানভীরের খোঁজ নেই ইনানীর রিসোর্টে আগুনে স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ জনকে হারালেন নূর আলম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকত: স্পিকার গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত, একই পরিবারের তিনজন

সোমবার উদ্বোধন হচ্ছে ওসমানী উদ্যানের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রায় এক দশক বন্ধ থাকার পর রাজধানীবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে ঐতিহাসিক ওসমানী উদ্যান। আধুনিকায়নের মাধ্যমে নতুনভাবে সাজানো উদ্যানটি এবং সেখানে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ সোমবার (১৯ অক্টোবর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ওসমানী উদ্যানের আধুনিকায়ন করা হয়েছে। একই সঙ্গে উদ্যানে নির্মাণ করা হয়েছে জুলাই শহীদ ও আন্দোলনের বীর যোদ্ধাদের স্মরণে বিশেষ স্মৃতিস্তম্ভ।

সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর উদ্যানটি আবারও নগরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করা হচ্ছে। উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে সোমবারই উদ্যানটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, উদ্যানটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে মানুষ সেখানে হাঁটাচলা, অবসর যাপন এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে পারেন। আধুনিক ও দৃষ্টিনন্দন পরিবেশে নগরবাসীর বিনোদন ও অবসর কাটানোর সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

উদ্যানে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা ওই আন্দোলনের ঐতিহাসিক ঘটনাবলি ও আত্মত্যাগের কথা স্মরণ করার সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি