1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইনানীর রিসোর্টে আগুনে স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ জনকে হারালেন নূর আলম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকত: স্পিকার গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত, একই পরিবারের তিনজন শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, পরিচয় মিলেছে ছয়জনের আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন, পুরোনো তিক্ততা ভুলে সামনে এগোনোর বার্তা কক্সবাজারের ইনানীতে রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে, নিহত বেড়ে ৬ সাংবাদিক আলিফ হত্যা: অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে মামলা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি আরবকে চিঠি

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত, একই পরিবারের তিনজন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো. শহিদুলের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)।

এ ছাড়া দুর্ঘটনায় নিহত হয়েছেন একই উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমারী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) এবং জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকার এক অজ্ঞাতপরিচয় অটোচালক।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাদলের মেয়ে বৃষ্টি। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি