গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে কারখানার হারবাল সেকশনের একটি ভবনে আগুন লাগে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, বিকেল ৪টা ৪০ মিনিটে কারখানার একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। বর্তমানে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।