দীর্ঘ এক দশকের সম্পর্কের পর দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেম।
রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহতাজ জানান, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে তারা বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন।
শেহতাজ তার পোস্টে বলেন, “প্রীতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।”
প্রীতম ও শেহতাজের পরিচয় হয় ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। বিয়ের আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা।
দীর্ঘ প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা-বাগানের পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা জুটি। এর আগের রাতে তাদের গায়েহলুদ অনুষ্ঠিত হয়।
বিয়ের পর প্রায় চার বছর একসঙ্গে সংসার করেছেন প্রীতম ও শেহতাজ। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেহতাজের দেওয়া বক্তব্যের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের সমাপ্তির সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এলো।