1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত, পথচারীদের জন্য উন্মুক্ত করল ডিএসসিসি ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি বিশ্ব বসতি দিবস ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৫২ ১০ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ রাবিতে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, গ্রেপ্তার দুই পুলিশ সদস্য পুলিশে বড় রদবদল, ৩ ডিআইজিসহ বদলি ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধের ওই মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে দেওয়া সাজা যথেষ্ট নয় দাবি করে রাষ্ট্রপক্ষ এখন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে।

প্রসিকিউশনের দাবি, মামলায় প্রমাণিত অপরাধের মাত্রা ও গুরুত্ব বিবেচনায় ইনুর ১০ বছরের কারাদণ্ড পর্যাপ্ত নয়। এ কারণে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি