1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটরের কাছে এনসিটি ইজারার প্রতিবাদে শ্রমিকদের অবস্থান সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত, পথচারীদের জন্য উন্মুক্ত করল ডিএসসিসি ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি বিশ্ব বসতি দিবস ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৫২ ১০ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ রাবিতে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক তাঁতীবাজার থেকেই পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, গ্রেপ্তার দুই পুলিশ সদস্য

সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত, পথচারীদের জন্য উন্মুক্ত করল ডিএসসিসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

দীর্ঘদিনের দখল সরিয়ে রাজধানীর সেগুনবাগিচার একটি ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একই সঙ্গে এলাকাটির সৌন্দর্য বাড়াতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ।

সোমবার (৫ অক্টোবর) সকালে উদ্ধার করা ফুটপাতের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ফুটপাতটিতে নতুন ডাস্টবিন ও পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ স্থাপন করা হয়েছে। পাশাপাশি সংস্কার করা হয়েছে সীমানাপ্রাচীর।

সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ওই প্রাচীরে স্থান পেয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ শিল্প-সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের গ্রাফিতি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। তবে হকারদের উচ্ছেদ করাই সিটি করপোরেশনের উদ্দেশ্য নয়।

তিনি জানান, হকারদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হয়েছে। পীর ইয়ামেনী মাজার এলাকায় শুক্র ও শনিবার ‘হলিডে মার্কেট’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য দিন আইডিয়াল স্কুলের বিপরীত পাশের সড়কের ফুটপাতে হকারদের বসার সুযোগ দেওয়া হয়েছে।

হকার সংগঠনের নেতাদের সঙ্গে একাধিক আলোচনার পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে মূল সড়ক বন্ধ করে কিংবা অনুমতি ছাড়া অন্য কোনো ফুটপাতে হকার বসতে পারবেন না।

উচ্ছেদের পর কেউ নিষিদ্ধ স্থানে আবার ব্যবসা শুরু করলে মালামাল ক্রোকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন ডিএসসিসি প্রশাসক।

তিনি বলেন, যে স্থান দিয়ে আগে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হতো, সেটিকে হকারমুক্ত করা হয়েছে। শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকাটিকে পরিচ্ছন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল হিসেবে গড়ে তুলতে চায় ডিএসসিসি।

এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করবেন বলেও জানান তিনি। পাশাপাশি সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় শিল্পকলা একাডেমি এবং সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও সবুজ রাখতে সাংবাদিক, হকারসহ নগরবাসীর সহযোগিতা কামনা করে মো. আবদুস সালাম বলেন, ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ ঢাকা গড়ে তোলা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি নগরবাসীরও নাগরিক দায়িত্ব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি