1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটরের কাছে এনসিটি ইজারার প্রতিবাদে শ্রমিকদের অবস্থান সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত, পথচারীদের জন্য উন্মুক্ত করল ডিএসসিসি ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি বিশ্ব বসতি দিবস ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৫২ ১০ বছরের সম্পর্কের পর বিচ্ছেদের পথে প্রীতম-শেহতাজ রাবিতে ছাত্রদল নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত ৪ সাংবাদিক

চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটরের কাছে এনসিটি ইজারার প্রতিবাদে শ্রমিকদের অবস্থান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে বন্দরের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টা থেকে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে শ্রমিক নেতারা দাবি করেন, এনসিটি চট্টগ্রাম বন্দরের অন্যতম আধুনিক ও লাভজনক স্থাপনা। বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪০ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে হয়ে থাকে।

তাদের বক্তব্য, দেশীয় প্রযুক্তি ও শ্রমিকদের সক্ষমতা থাকার পরও দীর্ঘ মেয়াদে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি হতে পারে।

আন্দোলনকারীরা দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া এবং প্রস্তাবিত চুক্তির খসড়া বাতিলের দাবি জানিয়েছেন।

একই সঙ্গে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারার সিদ্ধান্ত প্রত্যাহার এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা মামলা ও প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিও তোলা হয়েছে।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার এনসিটি ইজারার সিদ্ধান্ত থেকে সরে না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে বন্দরে অলআউট ধর্মঘটের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে।

এদিকে শ্রমিকদের অবস্থানের কারণে বন্দরের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

কর্মসূচিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), জাতীয়তাবাদী শ্রমিক দল, ডক শ্রমিক দল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রসহ বিভিন্ন শ্রমিক ও ট্রেড ইউনিয়ন সংগঠন সংহতি জানিয়েছে।

এ ছাড়া আন্দোলনকারীদের আরেকটি প্ল্যাটফর্ম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আগামী ৭ অক্টোবর মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি