ময়মনসিংহে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে পূর্ব গন্দ্রপা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সিএনজিতে থাকা সাতজনের সবাই মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
ওসি জানান, সিএনজিচালিত অটোরিকশাটিতে মোট সাতজন যাত্রী ছিলেন। বাসের ধাক্কায় তাঁরা সবাই নিহত হয়েছেন।
নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।