1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ইউএনওর সঙ্গে বিদ্যালয়ে ফিরল বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই তুবা ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল ২৯ হাজার টাকা, মাগুরায় তোলপাড় জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে যাওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার আইন সবার জন্য সমান নিশ্চিত করবে বিএনপি: প্রধানমন্ত্রী তারেক রহমান ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা বিমানবন্দর পরিচালককে ‘ঘাড় ধরে বের করে দেওয়ার’ হুমকি জামায়াত নেতার সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি রাড্ডা সেন্টারে হামলার পর এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল ২৯ হাজার টাকা, মাগুরায় তোলপাড়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখিয়ে মাগুরার এক গ্রাহকের কাছে ২৯ হাজার ১৩৮ টাকা বিল পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির বিল নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী গ্রামে। ভুক্তভোগী গ্রাহক বাবু মোল্যার (৫৫) মিটারে ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের হিসাব দেখানো হলেও তাঁর হাতে দেওয়া বিলের পরিমাণ ২৯ হাজার ১৩৮ টাকা।

বাবু মোল্যা বলেন, দীর্ঘদিন ধরে তাঁর বাড়ির মাসিক বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে থাকত। এবার মাত্র ২০ ইউনিট ব্যবহারের বিপরীতে প্রায় ৩০ হাজার টাকা বিল দেখে তিনি চিন্তিত ও অবাক হয়েছেন। তাঁর ভাষায়, এটি এক ধরনের ভোগান্তি।

বিল নিয়ে কথা বলতে অফিসে যাওয়ার আগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন বিলের কাগজের বিষয়ে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

বিষয়টি সম্পর্কে মাগুরা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ফজলুল আনোয়ার বলেন, এ বিষয়ে দেখা হচ্ছে।

এর আগে মাগুরায় আলেয়া নামে এক গ্রাহকের ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি টাকার বেশি বিল আসার ঘটনা আলোচনার জন্ম দিয়েছিল। এবার ২০ ইউনিটের বিপরীতে ২৯ হাজার টাকার বেশি বিল আসায় নতুন করে সমালোচনা তৈরি হয়েছে।

ঘটনাগুলো প্রকৃতপক্ষে হিসাবের ভুল, নাকি অন্য কোনো কারণে এমন বিল তৈরি হয়েছে—তা কর্তৃপক্ষকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি