1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ইউএনওর সঙ্গে বিদ্যালয়ে ফিরল বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই তুবা ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল ২৯ হাজার টাকা, মাগুরায় তোলপাড় জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে যাওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার আইন সবার জন্য সমান নিশ্চিত করবে বিএনপি: প্রধানমন্ত্রী তারেক রহমান ফেরদৌসী আহমেদের পদত্যাগ, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা বিমানবন্দর পরিচালককে ‘ঘাড় ধরে বের করে দেওয়ার’ হুমকি জামায়াত নেতার সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি রাড্ডা সেন্টারে হামলার পর এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

জমজমের পানি সরবরাহে দেরি, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইট। ফ্লাইটটির ওমরাহ যাত্রীদের জন্য জমজমের পানি নির্ধারিত সময়ে ব্যাগেজ বেল্টে পৌঁছায়নি।

প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে পানি সরবরাহে দেরি হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পর ওমরাহ যাত্রীদের সাময়িক দুর্ভোগ কমাতে নিজস্ব সংরক্ষিত মজুত থেকে দ্রুত জমজমের পানি বিতরণ করা হয়। পরে অন্য কন্টেইনারটিও শনাক্ত করে পানি সরবরাহ নিশ্চিত করা হয়।

যাত্রীসেবার মান বজায় রাখা এবং দায়িত্বশীলতা নিশ্চিত করতে বিমান কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে বলেও জানায় সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি