1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানির দাম বাড়ায় নৌপথে যাত্রীভাড়া বাড়ল নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরা পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরিয়মের আত্মহত্যার ঘটনায় গাজী নজরুলের পরিবারের সঙ্গে আপস পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক রাজধানীতে গ্রেপ্তার জ্বালানির দাম বাড়ার পর সংকট কাটল কীভাবে, বিপিসির কাছে ব্যাখ্যা চায় সংসদীয় কমিটি সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ কারাগারে তারেক সাঈদকে নির্যাতনের অভিযোগ, বিচারিক তদন্ত চেয়ে আবেদন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ আজ জাতীয় কন্যাশিশু দিবস

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক রাজধানীতে গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টা ২০ মিনিটে ভাটারা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশের নথি অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর কুড়িল বিশ্বরোড এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২০ থেকে ২৫ জন বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিল করে ওই এলাকায় আসছেন।

পুলিশের অভিযোগ, তারা নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ কুড়িল সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

পুলিশের ভাষ্য, ভাটারা থানা এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে অনিককে একাধিকবার উসকানিমূলক কথাবার্তা বলতে দেখা গেছে।

রিমান্ড আবেদনে পুলিশ জানায়, মামলার মূল রহস্য উদ্ঘাটন, আসামির পরিচয় ও ঠিকানা যাচাই এবং ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অনিককে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

ভাটারা থানার এসআই আব্দুল কাদের জানান, অনিকের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে মোট নয়টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি