1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ আজ জাতীয় কন্যাশিশু দিবস মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক ‘মাটি কাটার কমিশন খান’, নৌ পুলিশ কর্মকর্তাকে এনসিপির এমপির হুঁশিয়ারি মাগুরায় এক বাড়িতে ২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা সব পক্ষের মতামত নিয়ে সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী চান স্বরাষ্ট্রমন্ত্রী ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত কিশোর অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে নির্দেশ আইজিপির

আজ জাতীয় কন্যাশিশু দিবস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। শিক্ষাক্ষেত্রে কন্যাশিশুদের অংশগ্রহণ বাড়লেও মাধ্যমিক পর্যায়ে এসে তাদের ঝরে পড়ার হার এখনো উদ্বেগজনক।

সরকারি উদ্যোগ ও উপবৃত্তির কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ভর্তির হার বেড়েছে। তবে প্রাথমিকের পর মাধ্যমিকে পৌঁছালে শিক্ষাজীবন থেকে ঝরে পড়া মেয়েদের সংখ্যা বাড়ছে।

ব্যানবেইস ও শিক্ষা মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে ছেলেদের ঝরে পড়ার হার ৩০ দশমিক ৬৩ শতাংশ। মেয়েদের ক্ষেত্রে এ হার ৩৪ দশমিক ৮৭ শতাংশ।

বিবিএসের জরিপের তথ্য অনুযায়ী, ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭১ শতাংশ মেয়ে বাল্যবিবাহের কারণে পড়াশোনা থেকে ছিটকে পড়ে।

বিশেষজ্ঞরা মনে করেন, কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করতে শুধু বিদ্যালয়ে ভর্তি বাড়ালেই হবে না; তাদের শিক্ষাজীবনে ধরে রাখা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধেও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি