1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ, ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার ২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা থাকবেন কর্মদিবসে চট্টগ্রামে ছিনতাই ও ছাত্রলীগের মিছিলের পর কোতোয়ালি থানার ওসি বদলি সড়ক–সেতুর টোল আদায়ে সমন্বিত ডিজিটাল ব্যবস্থা, এডিবির সঙ্গে সেতু বিভাগের বৈঠক জামায়াতের বহিষ্কারপত্রে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের ৪ দিন, স্ত্রীর ১ দিনের রিমান্ড টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার গুলশান-২ এলাকা থেকে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার হয়েছেন। তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গুলশান-২-এর ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম. আনোয়ার হোসেন খাঁন।

ডিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডিবি সূত্রে আরও জানা গেছে, মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি