1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ, ২০ দিনেই গৌরীপুরের এসিল্যান্ড প্রত্যাহার ২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা থাকবেন কর্মদিবসে চট্টগ্রামে ছিনতাই ও ছাত্রলীগের মিছিলের পর কোতোয়ালি থানার ওসি বদলি সড়ক–সেতুর টোল আদায়ে সমন্বিত ডিজিটাল ব্যবস্থা, এডিবির সঙ্গে সেতু বিভাগের বৈঠক জামায়াতের বহিষ্কারপত্রে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের ৪ দিন, স্ত্রীর ১ দিনের রিমান্ড টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ

২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা থাকবেন কর্মদিবসে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আগামী ২৩ সেপ্টেম্বর বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকবে। তবে দিনটি সবার জন্য সাধারণ ছুটি নয়; সরকারি-বেসরকারি অফিসসহ অধিকাংশ কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম চলবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ছুটির আওতায় থাকবেন।

অন্যদিকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দিনটি সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত নয়। তাই তাঁদের নিয়মিত কর্মদিবস হিসেবেই অফিস করতে হবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কেউ ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও একইভাবে নিয়মিত কার্যক্রম চলবে। ব্যাংক, বিমা, করপোরেট অফিসসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা ২৩ সেপ্টেম্বর স্বয়ংক্রিয়ভাবে সাধারণ ছুটি পাবেন না।

ফাতেহা-ই-ইয়াজদাহমে ‘ইয়াজদাহম’ শব্দের অর্থ এগারো এবং ‘ফাতেহা’ অর্থ দোয়া করা। ইসলামের অন্যতম প্রচারক ও আল্লাহর ওলি বড় পীর হজরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবসকে কেন্দ্র করে মুসলমানদের দোয়া ও ধর্মীয় আয়োজনকে ফাতেহা-ই-ইয়াজদাহম বলা হয়।

ইসলামের ইতিহাস অনুযায়ী, হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি হজরত আবদুল কাদের জিলানী (র.) ইন্তেকাল করেন। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা দিনটি ফাতেহা-ই-ইয়াজদাহম হিসেবে পালন করে আসছেন।

সরকারি ক্যালেন্ডারে ফাতেহা-ই-ইয়াজদাহম মুসলিম পর্বের একটি ঐচ্ছিক ছুটি। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক শিক্ষাপঞ্জিতে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি