1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ নান্দাইলে জুয়া-মাদক ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার ও দুই সহযোগী আটক সরকারের মেয়াদ পাঁচ বছর, সেই বাস্তবতা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী জামায়াতের লং মার্চ স্থগিত চেয়ে হাফিজ নাঈমকে শেহবাজের অনুরোধ দূরপাল্লা ও মহানগর বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে মিডিয়া ট্রায়াল না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তাঁর মতে, স্বাস্থ্যসেবাদাতা ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে চিকিৎসকদের যথাযথ সম্মান দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী যেন চিকিৎসার অভাব কিংবা ভুল ব্যবস্থাপনার কারণে প্রাণ না হারান, সে লক্ষ্যেই বিজ্ঞানভিত্তিক এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। নির্ধারিত ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের মানদণ্ড অনুযায়ী চিকিৎসকদের দক্ষতা বাড়ানো গেলে ডেঙ্গুতে মৃত্যুহার কমিয়ে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে প্রায় ৪ হাজার ৩০০ জন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, রোগীর চাপের মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আক্রান্তদের প্রায় ৯৯ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন।

অনুষ্ঠানের মূল প্রশিক্ষণের আগে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে প্রায় সাড়ে ৩৫০ জন সিনিয়র চিকিৎসককে ‘ট্রেইনার্স ট্রেনিং’ দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত এসব চিকিৎসক দেশের ৪০টি জেলায় একযোগে ১ হাজার ৬০০ চিকিৎসককে প্রশিক্ষণ দিচ্ছেন।

অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন এবং হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন।

ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি