1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের বিরুদ্ধে নয়, দেশের স্বার্থে সংস্কার চাই: কর্নেল অলি হতাশ হয়ে মাথা গরম করবেন না: শফিকুর রহমান ইমদাদুল হক মিলনকে সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব মালয়েশিয়ায় জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, পেলেন ‘কিসওয়াতুল কাবা’ আতর উপনির্বাচনে সেনা মোতায়েন, ৬ জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহদী আমিন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও নিয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সংসদের প্রথম তিন অধিবেশনে ব্যয় প্রায় ৭০৩ কোটি টাকা দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী নৌকা প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হলো ‘না’ ভোট

হতাশ হয়ে মাথা গরম করবেন না: শফিকুর রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা থেকে চট্টগ্রামের লং মার্চ সফল হওয়ায় অনেকের ‘মাথা গরম’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, হতাশ না হয়ে জনগণের দাবি মেনে নেওয়ার চেষ্টা করা উচিত।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আজকে আমাদের দ্বিতীয় দফার লং মার্চ। প্রথম দফা ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর মেহেরবানীতে সফলভাবে এতে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরমের কিছু লক্ষণ গত দুই দিন ধরে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা অনুরোধ করব, হতাশ হয়ে মাথা গরম করবেন না। বরঞ্চ জনতার দাবি মেনে নেওয়ার চেষ্টা করুন।’

দাবির সংখ্যা ভবিষ্যতে আরও বাড়তে পারে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘আজকে আট দফা, মনে রাখবেন, এটা নয় দফা হতে পারে, ১০ দফা হতে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এটা এক দফায় পরিণত হতে পারে।’

এক দফায় পরিণত হলে পরিস্থিতি ‘ভয়াবহ’ হতে পারে বলেও সতর্ক করেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিন। শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নিন।’

দাবি না মানলে কোনো চক্রান্ত-ষড়যন্ত্র কাজে আসবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ‘আমরা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি।’

১১ দলের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষ রয়েছে দাবি করে শফিকুর রহমান বলেন, ‘সেই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’

জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘এ লড়াই শুরু হয়েছে। দাবি আদায় করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি