1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস গৌরীপুরে আ.লীগ নেতার দোকানে অভিযান, সোয়া ৩ টন সার জব্দ ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কাল ফ্রেন্ডশিপ পাইপলাইনে বাংলাদেশে এলো ৪ হাজার মেট্রিক টন ডিজেল আ.লীগের মিছিল হবে’ ফেসবুক পোস্ট, এক দিন পরই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরেই আওয়ামী লীগকে ‘ভবিষ্যতের রাজনীতি’ নিয়ে সতর্ক করলেন বাঁধন ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির মেয়র প্রার্থী গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি আসিফ নজরুলের ছাগল দুটিই খাওয়া উচিত ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২

মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের শিল্প-কলকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে তৈরি হওয়া সংকট কাটানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী মঙ্গলবার রাত থেকেই পরিস্থিতি আগের অবস্থায় ফিরবে বলে জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফজলুল হক জানান, প্রধানমন্ত্রী বলেছেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া গ্যাস-বিদ্যুতের সংকটের আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করা হবে।

তিনি বলেন, শিল্প-কারখানার জন্য গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে আনার এই আশ্বাসই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি এবং ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর।

তবে ‘আগের অবস্থায়’ বলতে ঠিক কোন পরিস্থিতিকে বোঝানো হয়েছে, তা বৈঠক-পরবর্তী ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়নি।

পরে এ বিষয়ে জানতে চাইলে ফজলুল হক বলেন, আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হয়েছে, তার আগের অবস্থায় ফিরে যাওয়ার কথাই প্রধানমন্ত্রী বলেছেন।

ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে শিল্প খাতের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাস বাস্তবায়িত হলে কলকারখানায় সাম্প্রতিক সরবরাহ সংকট কিছুটা কমবে বলে আশা করছেন ব্যবসায়ী মহল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি