1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস গৌরীপুরে আ.লীগ নেতার দোকানে অভিযান, সোয়া ৩ টন সার জব্দ ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কাল ফ্রেন্ডশিপ পাইপলাইনে বাংলাদেশে এলো ৪ হাজার মেট্রিক টন ডিজেল আ.লীগের মিছিল হবে’ ফেসবুক পোস্ট, এক দিন পরই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরেই আওয়ামী লীগকে ‘ভবিষ্যতের রাজনীতি’ নিয়ে সতর্ক করলেন বাঁধন ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির মেয়র প্রার্থী গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি আসিফ নজরুলের ছাগল দুটিই খাওয়া উচিত ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ২

গৌরীপুরে আ.লীগ নেতার দোকানে অভিযান, সোয়া ৩ টন সার জব্দ

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুরে একটি দোকানে অভিযান চালিয়ে সোয়া ৩ টনের বেশি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দোকানটির তালা ভেঙে ৩ টন ২৫ কেজি টিএসপি ও ২৫ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পালুহাটি বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা।

অভিযানের আগেই দোকানের মালিক রফিকুল ইসলাম সুজন সেখান থেকে সরে যান। তিনি পালুহাটি বাজারের কীটনাশক ব্যবসায়ী এবং অচিন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পালুহাটি গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।

অভিযান শেষে জব্দ করা সারসহ দোকানটি সিলগালা করে ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে বলে জানান ইউএনও আফিয়া আমীন পাপ্পা।

একই সময়ে পালুহাটি বাজারের আরেকটি দোকানে অবৈধভাবে প্রায় দুই টন সার মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ওই দোকানের মালিক পালুহাটি গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে আতাউর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ জানান, জব্দ করা সার নকল হওয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি যাচাই করতে সারগুলোর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে।

অন্যদিকে আতাউর রহমান জানান, তার নিজের কোনো সারের লাইসেন্স নেই। তিনি তার ছোট ভাই আবুল কাসেমের খুচরা সার বিক্রির লাইসেন্স ব্যবহার করে ব্যবসা করে আসছেন।

অবৈধভাবে সার মজুত ও নকল সারের অভিযোগের বিষয়টি এখন পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি