1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানবন্দর পরিচালককে ‘ঘাড় ধরে বের করে দেওয়ার’ হুমকি জামায়াত নেতার সংরক্ষিত নারী আসনের এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি রাড্ডা সেন্টারে হামলার পর এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ পুলিশের ওপর হামলা করে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তুহিন রেজাসহ আটক ৩ ওটিপি যাচাই ছাড়া সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী অনশনের পর ময়মনসিংহের ২২ প্রাথমিক শিক্ষক প্রার্থীর ২০ জন পেলেন নিয়োগপত্র জ্বালানির দাম বাড়ায় নৌপথে যাত্রীভাড়া বাড়ল নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা করে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবু ছিদ্দিক ওই ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি সদস্য।

পুলিশ জানায়, আবু ছিদ্দিককে গ্রেপ্তারের উদ্দেশ্যে রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার একটি দল। অভিযানের একপর্যায়ে তাঁকে আটক করে হাতকড়া পরানো হয়। এরপর পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে নিয়ে যান। পরে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান আবু ছিদ্দিক।

ঘটনার পর লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী নামে চারজনকে আটক করা হয়েছে।

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গেলে তাঁর পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায় এবং তাঁকে নিয়ে যায়। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মুখলেসুর রহমান জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি