1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে মোতায়েন থাকবে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন ব্যক্তিগত কর্মকর্তা ও চালক পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, রুপা ১ হাজার ৮৮ ভরি সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে তাজমিন হত্যা মামলায় কক্সবাজার থেকে আটক রাজু কুমিল্লা ডিবির হেফাজতে ‘বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে’: হাসনাত আবদুল্লাহ সম্পত্তির ভাগ নিয়ে বিরোধ, গাইবান্ধায় ৫ ঘণ্টা আটকে রইল বাবার জানাজা ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা রিয়াদগামী ১০ ফ্লাইট স্থগিত, ৩ হাজার ৪৩১ যাত্রীর ভোগান্তি কমাতে নির্দেশ বিমানমন্ত্রীর

দুপুর ১২টার আগে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ
সচিবালয়ে এমপিদের সঙ্গে প্রবেশ করতে পারবেন ব্যক্তিগত কর্মকর্তা ও চালক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ সচিবালয়ে সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে প্রবেশের ক্ষেত্রে তাঁদের সঙ্গে শুধু ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক যাওয়ার অনুমতি থাকছে। নিরাপত্তা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণে নেওয়া নতুন সিদ্ধান্তের পাশাপাশি দর্শনার্থীদের প্রবেশ, যানবাহন পার্কিং এবং ভবনভিত্তিক নিরাপত্তা ব্যবস্থায় আরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট সচিবদের পাশাপাশি পুলিশ মহাপরিদর্শকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার কার্যবিবরণী থেকে সিদ্ধান্তগুলোর বিষয়টি জানা গেছে।

সচিবালয়ের নিরাপত্তায় ৯ সিদ্ধান্ত

১. গাড়ি প্রবেশ ও পার্কিং পর্যবেক্ষণ: সচিবালয় প্রাঙ্গণে যানবাহন প্রবেশ, অবস্থান ও পার্কিংয়ের নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করবে কর্তব্যরত পুলিশ। অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২. বিশেষ পার্কিং স্টিকার: সচিবালয়ে যানবাহনের সুশৃঙ্খল ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ পার্কিং স্টিকার চালু করা হবে। অনুমোদিত স্টিকার ছাড়া কোনো গাড়ি সচিবালয় চত্বরে পার্কিং বা অবস্থান করতে পারবে না।

৩. দর্শনার্থীদের তদারকি: সচিবালয়ে আগত দর্শনার্থীদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও তদারক করবে পুলিশ।

৪. ভবনভিত্তিক প্রবেশ নিয়ন্ত্রণ: সচিবালয়ের ১ নম্বর ভবনসহ অন্যান্য ভবনে কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তিদের প্রবেশাধিকার যাচাইয়ে পৃথক অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম স্থাপন করা হবে। এ ব্যবস্থা চালুর উদ্যোগ নেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

৫. রাতে অবস্থানে বিধিনিষেধ: সচিবালয় প্রাঙ্গণে রাতে কোনো কর্মকর্তা-কর্মচারী বা অননুমোদিত ব্যক্তি অবস্থান করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে রাতে থাকতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগাম অনুমোদন নিতে হবে।

৬. বিদেশি দর্শনার্থীদের নিবন্ধন: বিদেশি দর্শনার্থীদের জন্য পৃথক নিবন্ধনব্যবস্থা চালু করা হবে। তাঁদের পরিচয়, আসার উদ্দেশ্য, সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তরের তথ্য এবং প্রবেশ ও বের হওয়ার সময় নথিভুক্ত করে সংরক্ষণ করতে হবে।

৭. দর্শনার্থী পাসের সংখ্যা নির্ধারণ: মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীরা সর্বোচ্চ ১০টি দর্শনার্থী পাস দিতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব এবং অন্যান্য সিনিয়র সচিব ও সচিব সর্বোচ্চ পাঁচটি, অতিরিক্ত সচিব তিনটি এবং যুগ্মসচিব দুটি পাস দিতে পারবেন। এ ছাড়া দুপুর ১২টার আগে কোনো দর্শনার্থী সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না।

৮. বদলির পর স্থায়ী পাস বাতিল: কোনো কর্মকর্তা-কর্মচারীর বদলির আদেশ কার্যকর হওয়ার সাত দিন পর থেকে তাঁর নামে ইস্যু করা স্থায়ী প্রবেশপাস স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।

৯. সংসদ সদস্যদের সঙ্গে প্রবেশ: সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের সময় শুধু তাঁদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালককে সঙ্গে নিতে পারবেন। তাঁদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করেই প্রবেশের অনুমতি দিতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সচিবালয়ে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, যানবাহন ব্যবস্থাপনা, দর্শনার্থীদের কার্যক্রম তদারকি এবং সার্বিক নিরাপত্তা জোরদার করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি