1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, রুপা ১ হাজার ৮৮ ভরি সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে তাজমিন হত্যা মামলায় কক্সবাজার থেকে আটক রাজু কুমিল্লা ডিবির হেফাজতে ‘বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে’: হাসনাত আবদুল্লাহ সম্পত্তির ভাগ নিয়ে বিরোধ, গাইবান্ধায় ৫ ঘণ্টা আটকে রইল বাবার জানাজা ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা রিয়াদগামী ১০ ফ্লাইট স্থগিত, ৩ হাজার ৪৩১ যাত্রীর ভোগান্তি কমাতে নির্দেশ বিমানমন্ত্রীর ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রার হিসাব শুরু উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

তাজমিন হত্যা মামলায় কক্সবাজার থেকে আটক রাজু কুমিল্লা ডিবির হেফাজতে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার তদন্তে আটক রিয়াজ উদ্দিন রাজুকে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে হস্তান্তর করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার লালোয়া রিসোর্টের সামনে অভিযান চালিয়ে রাজুকে আটক করে পুলিশ। তিনি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ঘোনা এলাকার মনির আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তাজমিন হত্যার রহস্য উদ্‌ঘাটনে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য যাচাই ও অনুসন্ধান চালানো হয়। এ প্রক্রিয়ায় রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এলে তাঁর অবস্থান শনাক্ত করে কক্সবাজারে অভিযান চালানো হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তাজমিনের সঙ্গে রাজুর পরিচয় ও সম্পর্কের সময়কাল ছিল প্রায় ১৮ দিন। ওই পরিচয়ের সূত্র ধরে রাজু তাজমিনকে কক্সবাজারে নিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে তাজমিন হত্যাকাণ্ডে রাজুর ভূমিকা কী ছিল, ঘটনার পেছনের কারণ কী এবং হত্যার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—এসব বিষয় এখনো তদন্তাধীন। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে।

গত ৮ অক্টোবর বৃহস্পতিবার ভোরে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি