1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সম্পত্তির ভাগ নিয়ে বিরোধ, গাইবান্ধায় ৫ ঘণ্টা আটকে রইল বাবার জানাজা ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা রিয়াদগামী ১০ ফ্লাইট স্থগিত, ৩ হাজার ৪৩১ যাত্রীর ভোগান্তি কমাতে নির্দেশ বিমানমন্ত্রীর ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রার হিসাব শুরু উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর রাজধানীতে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার, মামলা সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনে স্থানীয় নির্বাচনে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ চুয়েটে তালা ভেঙে দপ্তরে প্রবেশ নতুন উপাচার্যের, সঙ্গে ছাত্রদল নেতারা হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারি নিহত, আহত সদস্য

বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটির সভাপতি সেলিম খান জানিয়েছেন, এ দুই দিন দেশের কোথাও সিলিন্ডার বিক্রি করা হবে না।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সেলিম খান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদেই দুই দিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দাবি-দাওয়া মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, মাত্র পাঁচটি কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে এলপিজি সিলিন্ডারের বিপণনব্যবস্থা। এসব কোম্পানির মাধ্যমে একতরফাভাবে এলপিজির দাম বাড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই সঙ্গে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়।

তবে ব্যবসায়ীদের অভিযোগ, নির্ধারিত দামে বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ক্রেতাদের ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা, এমনকি ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।

ঘোষিত কর্মসূচি বাস্তবায়িত হলে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। এতে ওই দুই দিন গ্যাস কিনতে গ্রাহকদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি