1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ নির্বাচিত ত্রিশালে ছাত্রলীগের পৌর শাখার সহসভাপতি গ্রেপ্তার ভোলায় নতুন গ্যাসকূপ, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট উত্তোলনের সম্ভাবনা গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ‘শেখ হাসিনা ফেরার’ ভিডিও বার্তার পর গ্রেপ্তার সাঈদ খোকন, ডিবিতে জিজ্ঞাসাবাদ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ কিশোরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান।

সোমবার (১৬ নভেম্বর) ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে (কল্যাণ শেড) অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

সভা শেষে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ওসি হাবিবুর রহমানের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

এ বিষয়ে ওসি মো. হাবিবুর রহমান বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখা পুলিশের দায়িত্ব। গৌরীপুরে মানবিক পুলিশ হিসেবে তাঁরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় তাঁদের ভালো কাজের গতি আরও বাড়বে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি