1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার সাড়ে চার বছর পর দুদকের চাকরিতে ফিরতে যাচ্ছেন শরীফ উদ্দিন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমিন ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, মাঠে ১৫ সদস্যের দল গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদল অগ্রণী ভূমিকা রাখছে হানিফের মৃত্যুদণ্ডের রায়ে হতাশ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ খাদ্যমন্ত্রীর রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নারিতায় আটকে আছে উড়োজাহাজ পাঠ্যবই ছাপায় অসংগতি, মুদ্রণপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের মানবিক গুণাবলিসম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শিক্ষাঙ্গন থেকে জাতীয় ভাবনা’ শীর্ষক শিক্ষার মান উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সম্মান ও মর্যাদা নিয়ে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। এ লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, নাসা, অক্সফোর্ড ও ক্যামব্রিজের মতো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিরা নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরও নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর জন্য মনোযোগী হতে হবে।

শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকে পরিবার ও সমাজ তাকিয়ে আছে উল্লেখ করে কায়সার কামাল বলেন, তাদের মেধার বিকাশ, পড়াশোনায় মনোযোগী করা এবং সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব শিক্ষকদের। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

হবিগঞ্জের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের প্রতি আহ্বান জানান ডেপুটি স্পিকার। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো ছাত্রী যেন ইভ টিজিংয়ের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রতিটি বালিকা বিদ্যালয়ে সাদাপোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন তিনি।

অন্যায়কারীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, অন্যায়কারীরা কোনো দলের নয়। প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’। ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ। এ সময় পুলিশ সুপার তারেক মাহমুদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি