1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের বই পড়ায় আগ্রহী করতে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগ চান প্রধানমন্ত্রী গড়াই নদীতে শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রীর আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনেই দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ‘অপারেশন ক্লিন হার্টের’ মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘শিকার’ হিসেবে পাঠানো হয় বাংলাদেশিদের, প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট নওগাঁয় ১২০ বস্তা সার পাচারের চেষ্টা, জব্দ করল প্রশাসন চীনের সঙ্গে ঋণনির্ভরতা কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

গড়াই নদীতে শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের সঙ্গে জেলা শহরের যোগাযোগ সহজ করতে গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরতলীর ঘোড়াই ঘাটে প্রস্তাবিত সেতুর নির্মাণস্থান পরিদর্শন করেন তিনি। পরে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।

সমাবেশে মীর শাহে আলম বলেন, শহীদ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। গড়াই নদীর ওপর দ্রুততম সময়ে সম্ভাব্যতা যাচাই ও ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করে শহীদ আবরারের স্মৃতি ধারণ করে একটি সেতু নির্মাণ করা হবে। সেতুটি স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা পারভীন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, সদস্যসচিব জাকির হোসেন সরকার এবং যুগ্ম আহ্বায়ক শেখ সাদী।

শহীদ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে কয়া ইউনিয়ন ও আশপাশের এলাকার শিক্ষার্থীসহ প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াত ও যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

সেতুর স্থান পরিদর্শনের সময় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি