1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস আবদুল আওয়াল শিশুদের বই পড়ায় আগ্রহী করতে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগ চান প্রধানমন্ত্রী গড়াই নদীতে শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রীর আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনেই দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ‘অপারেশন ক্লিন হার্টের’ মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ‘শিকার’ হিসেবে পাঠানো হয় বাংলাদেশিদের, প্রথম দিনেই ড্রোন হামলায় নিহত ১৭ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট

মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস আবদুল আওয়াল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে টাঙ্গাইলের নাগরপুরে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় দায়িত্ব হারিয়েছেন মন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুল। একই সফরের কর্মসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক যুগান্তর।

খাদ্য মন্ত্রণালয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ১১ অক্টোবর আবদুল আওয়াল টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন। এ সফর উপলক্ষে ৮ অক্টোবর একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়েছিল।

মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা ওই নোটিশে ঢাকার মোহাম্মদপুরে এপিএসের নিজ বাসা থেকে যাত্রা শুরু এবং পরিদর্শন শেষে আবার বাসায় ফেরার কর্মসূচিও উল্লেখ ছিল।

পরিদর্শনের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নোটিশের অনুলিপি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। এ ছাড়া জ্বালানি সরবরাহের ব্যবস্থা করতে অনুলিপি দেওয়া হয় অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককে। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও অংশ নিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রীর অজান্তে সফর, নেওয়া হয় ব্যবস্থা

মন্ত্রণালয় সূত্রের বরাতে যুগান্তর জানায়, এপিএসের এই সফর সম্পর্কে কিছুই জানতেন না খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বিষয়টি জানার পর তিনি ক্ষুব্ধ হন। পরদিন ১২ অক্টোবর আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে পাঠিয়ে অফিস থেকে চলে যেতে বলেন। পরে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্রের ভাষ্য অনুযায়ী, মন্ত্রীর এপিএস হিসেবে তাঁকে না জানিয়ে এভাবে সরকারি সফরসূচি তৈরি করে পরিদর্শনে যাওয়ার সুযোগ নেই। বিষয়টি জানার পরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে ব্যক্তিগত কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার এপিএসের

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে যুগান্তরের পক্ষ থেকে আবদুল আওয়াল বুলবুলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পরে তাঁর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলে ফিরতি বার্তায় তিনি নিজের দায়িত্ব সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করছেন বলে জানান।

বার্তায় তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল অন্যায় ও অবৈধভাবে সুযোগ-সুবিধা না পেয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি সত্যের জয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, তাঁকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় তিনি বিব্রত। এ কারণে আবদুল আওয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি