1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চেয়ারম্যানের সই জাল করে ১৫ লাখ টাকা উত্তোলনের অভিযোগ সচিবের বিরুদ্ধে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস আবদুল আওয়াল শিশুদের বই পড়ায় আগ্রহী করতে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগ চান প্রধানমন্ত্রী গড়াই নদীতে শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রীর আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনেই দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ‘অপারেশন ক্লিন হার্টের’ মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিল্প পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেনি কারখানা কর্তৃপক্ষ। এর মধ্যে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করায় ক্ষুব্ধ হয়ে তাঁরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শ্রমিক তরিকুল, মাহফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন দেওয়া হয়নি। বুধবারও বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ টালবাহানা করে বলে তাঁদের অভিযোগ। পরে বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হলে তাঁরা মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। একই সঙ্গে বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হয়।

তবে শ্রমিকরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে অবরোধ চালিয়ে যান। পরে শিল্প পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম বলেন, সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়ে তাঁদের সরে যেতে বলা হলেও তাঁরা অবরোধ অব্যাহত রাখেন। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি