1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড ঢাকা থেকে রাজশাহীর পথে ক্রিকেটারদের ৮ লাগেজ উধাও, কয়েকটি উদ্ধার চেয়ারম্যানের সই জাল করে ১৫ লাখ টাকা উত্তোলনের অভিযোগ সচিবের বিরুদ্ধে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই মন্ত্রীর অজান্তে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস আবদুল আওয়াল শিশুদের বই পড়ায় আগ্রহী করতে ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্যোগ চান প্রধানমন্ত্রী গড়াই নদীতে শহীদ আবরার ফাহাদের নামে সেতু নির্মাণের আশ্বাস প্রতিমন্ত্রীর আইভীর ‘জয় বাংলা’ স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩ আয়াসের জামিন শুনানিতে বিচারকের সামনেই দুই পক্ষের আইনজীবীদের হাতাহাতি

ঢাকা থেকে রাজশাহীর পথে ক্রিকেটারদের ৮ লাগেজ উধাও, কয়েকটি উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ঢাকা থেকে রাজশাহীতে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের আটটি লাগেজ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। লাগেজগুলোতে ক্রিকেটারদের পাসপোর্ট, মুঠোফোনসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করেছেন ক্রিকেটাররা। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগও ঘটনাটি খতিয়ে দেখছে।

এনসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের সর্বশেষ খেলা শেষ করে রাজশাহী বিভাগের ক্রিকেটাররা নিজ শহরে ফেরেন। গতকাল বিমানযোগে রাজশাহীতে পৌঁছান তাঁরা।

তবে ক্রিকেটারদের সরঞ্জাম ও লাগেজ বহনের জন্য আগের দিন একটি পিকআপ ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। সেই গাড়িতে ক্রিকেটারদের বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি পাসপোর্ট, মুঠোফোনসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। পরে ওই পিকআপ থেকে আটটি লাগেজ উধাও হওয়ার বিষয়টি সামনে আসে।

ঘটনার পর ক্রিকেটাররা পুলিশের কাছে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে বিসিবির নিরাপত্তা বিভাগও কাজ করছে বলে জানা গেছে।

এদিকে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কয়েকটি লাগেজ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন রাজশাহী বিভাগের এক ক্রিকেটার। বাকি লাগেজগুলোও উদ্ধার করা যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

তবে ঠিক কীভাবে লাগেজগুলো উধাও হয়েছে, কারা এর সঙ্গে জড়িত কিংবা সব লাগেজ উদ্ধার হয়েছে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি