1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রার হিসাব শুরু উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর রাজধানীতে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার, মামলা সন্ত্রাসবিরোধী ও সাইবার আইনে স্থানীয় নির্বাচনে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতাদের মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ চুয়েটে তালা ভেঙে দপ্তরে প্রবেশ নতুন উপাচার্যের, সঙ্গে ছাত্রদল নেতারা হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে চোরাকারবারি নিহত, আহত সদস্য চিপসের প্রলোভনে দুই মেয়েকে সড়কে রেখে যাওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট গঠনে জোর, চীন-জাপান-জাতিসংঘের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওমরাহর পথে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাদরাসাশিক্ষক সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে হবে ১৩ অক্টোবরের মধ্যে

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে একদল লোক মিছিল নিয়ে বাসাটির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল নিয়ে আসা ব্যক্তিরা বাসার সামনে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তবে হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করেননি।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা সেখান থেকে চলে যান।

হামলায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁদের শনাক্ত করতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপকমিশনার রেজাউল করিম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি